২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান

নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও আফগানিস্তান। শুক্রবার সেমিফাইনালে ভারত ৩-১ গোলে মালদ্বীপকে ও আফগানিস্তান ১-০ গোলে নেপালকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও আফগানিস্তান। শুক্রবার সেমিফাইনালে ভারত ৩-১ গোলে মালদ্বীপকে ও আফগানিস্তান ১-০ গোলে নেপালকে হারিয়েছে। ফাইনাল হবে রোববার। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভারতের পক্ষে সুনীল ছেত্রী দুটি ও রহিম নবী একটি গোল করেন। মালদ্বীপের একমাত্র গোলটি শামউইল কাসিমের। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের একাদশ মিনিটে বেলাল আরেজুর গোল আফগানিস্তানকে পৌঁছে দেয় ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৪ঘ.