২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাকে কালশিরে

এখনো চোখের সমস্যা কাটেনি এসি মিলানের মাঝমাঠের খেলোয়াড় গেন্নারো গাত্তুসোর। বৃহস্পতিবার অনুশীলনের সময় নাকে আঘাত পান তিনি। এতে কালশিরে পড়ে যায় তার নাকে। তবে মিলান বলছে, এটা গুরুতর কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনো চোখের সমস্যা কাটেনি এসি মিলানের মাঝমাঠের খেলোয়াড় গেন্নারো গাত্তুসোর। বৃহস্পতিবার অনুশীলনের সময় নাকে আঘাত পান তিনি। এতে কালশিরে পড়ে যায় তার নাকে। তবে মিলান বলছে, এটা গুরুতর কিছু নয়। এখনো øায়ুতন্ত্রের সমস্যায় ভুগছেন গাত্তুসো। এ কারণে সমস্যা দেখা দেয় তার চোখেও। গত ৯ সেপ্টেম্বর সেরি আ’র এক খেলায় সতীর্থ আলেসান্দ্রো নেস্তার সঙ্গে ধাক্কা লাগার পর থেকে তার এই সমস্যা দেখা দেয়। এই ঘটনার পর থেকে মাঠের বাইরে রয়েছেন গাত্তুসো। তবে অনুশীলন শুরু করেন গত মাসে। এদিকে আন্তোনিও নসেরিনোর বাঁ পায়ের অবস্থা সম্পর্কে শুক্রবার পর্যন্ত কিছু জানা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয খেলাটি। সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে দুই পয়েন্ট পেছনে আছে মিলান। রোববার বোলোনার সঙ্গে খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৭ ঘ.