২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসেল প্রস্তুত: ভোগেল

বাসেলের জার্মান কোচ হেইকো ভোগেল বৃহস্পতিবার বলেছেন, ইউরোপের সেরা দলকে মোকাবিলা করতে তার দল প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসেলের জার্মান কোচ হেইকো ভোগেল বৃহস্পতিবার বলেছেন, ইউরোপের সেরা দলকে মোকাবিলা করতে তার দল প্রস্তুত। ইংল্যান্ডের পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয়ার পর জার্মানির একটি টেলিভিশন কেন্দ্রকে তিনি বলেন, “প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা তাদের মোকাবিলায় প্রস্তুত। ফুটবল দুনিয়ায় আমরা যে ঢেউ তুলেছি, তা ধরে রাখতে চাই।” নক-আউট পর্বে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের মধ্যে যে কোনো একটি দলের সঙ্গে খেলতে হবে বাসেলকে। অবশ্য শুক্রবারই জানা যাবে দলটির প্রতিপক্ষ হচ্ছে কারা। কেননা সেদিন নিওঁতে লটারি হওয়ার কথা। সি গ্র“প থেকে দ্বিতীয় হয়ে ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠলো বাসেল। গ্র“পের শীর্ষ স্থান দখল করেছে বেনফিকা। আর তৃতীয় হওয়ায় ইউরোপা লিগ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ভোগেল বলেন, তার দল দেখিয়ে দিয়েছে যে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২২ ঘ.