২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

জয়ের ছন্দেই আছে জুভেন্টাস। ক্লদিও মার্শিসিওর জয়সূচক গোলের সুবাদের বোলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেরি আ’র শীর্ষ দল জুভেন্টাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের ছন্দেই আছে জুভেন্টাস। ক্লদিও মার্শিসিওর জয়সূচক গোলের সুবাদের বোলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেরি আ’র শীর্ষ দল জুভেন্টাস। খেলার নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ইমানুয়েল গিয়াচ্চেরিনির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু যোগ করা সময়ের ছয় মিনিটে বোলোনাকে খেলায় ফিরিয়ে আনেন আন্দ্রে র‌্যা¹ি। ভুল পাসের ফলে গিয়াচ্চেরিনি বল পেয়ে যান মাঝমাঠে। এরপর বোলোনার রক্ষণভাগের সব খেলোয়াড়কে কাটিয়ে চমৎকার শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে। তার এই একক প্রচেষ্টার গোলটির কথা অনেক দিন মনে থাকবে দর্শকদের। আর র‌্যা¹ি গোল করেন কর্নার কিক মাথা দিয়ে জালে পাঠিয়ে। মার্শিসিও তার জয়সূচক গোলটি করেন খেলার ১০২ মিনিটে। ফলে এ মৌসুমে এ পর্যন্ত অপরাজিত থেকে গেল জুভেন্টাস। ১৯৯৫ সালের পর থেকে জুভেন্টাসের কাছে ইতালিয়ান কাপ অধরা রয়ে গেছে। তাই এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছে দলটি। রেকর্ড নয়বার প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে জুভেন্টাস ও এএস রোমা। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস খেলবে রোমা ও ফিওরেন্টিনার মধ্যে বিজয়ী দলের সঙ্গে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/টিআর/১০৪০ ঘ.