২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানকে টেক্কা দিতে যাচ্ছে পিএসজি

এসি মিলানকে পেছনে ফেলে আজেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজকে দলে নিতে যাচ্ছে প্যারিস সেইন্ট-জার্মেইন। এ কথা বৃহস্পতিবার জানায় ইতালির লা রিপাবলিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানকে পেছনে ফেলে আজেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজকে দলে নিতে যাচ্ছে প্যারিস সেইন্ট-জার্মেইন। এ কথা বৃহস্পতিবার জানায় ইতালির লা রিপাবলিকা। ম্যানচেস্টার সিটির এই বিদ্রোহী খেলোয়াড়কে ধার নেয়ার জন্য এরই মধ্যে মিলান ইংল্যান্ডের দলটিকে প্রস্তাব দিয়েছে। কিন্তু পত্রিকাটি বলছে, এই প্রস্তাব নাকচ করা হতে পারে। পত্রিকাটি দাবি করছে, ২৭ বছর বয়সী তেভেজকে নেয়ার জন্য পিএসজি ম্যান সিটির আরব মালিকের সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে। একেবারে কিনে নেয়ার বিষয়টিকে সামনে রেখে প্রাথমিকভাবে এ মৌসুমের শেষ পর্যন্ত তেভেজকে ধার নিতে চাইছে মিলান। কিন্তু ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি জানিয়েছেন, ধার নয়, তেভেজকে একেবারে বিক্রি করে দিতে চাইছে তার দল। পত্রিকাটি জানায়, নিজের সম্পত্তিতে পরিণত করার জন্য মিলান ২৩ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে। আর পিএসজি দিয়েছে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। ম্যান সিটি তেভেজকে যে বেতন দিত, তার সঙ্গে সঙ্গতি রেখে বেতনও দেবে ফ্রান্সের দলটি। আর মিলানে যোগ দিলে তেভেজের বেতন প্রায় অর্ধেক কমে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫২ ঘ.