২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন বাংলাদেশের হতাশার

আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বৃহষ্পতিবার দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল হতাশার। এদিন অংশ নেয়া তিনটি ইভেন্টের চারটি ম্যাচেই হেরেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বৃহষ্পতিবার দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল হতাশার। এদিন অংশ নেয়া তিনটি ইভেন্টের চারটি ম্যাচেই হেরেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছেলেদের এককে বাংলাদেশের এনামুল হক ১০-২১, ১৪-২১ গেমে হেরেছেন ইরানের মোহাম্মদ রেজার কাছে। এই ইভেন্টের আরেক খেলায় তুরস্কের মুরাদ সেন ২১-১৮, ২১-১৩ গেমে জেতেন বাংলাদেশের এনায়েতুল¬ার বিপক্ষে। মেয়েদের এককেও হেরেছে বাংলাদেশ। আগের দিন জয় পাওয়া শিল্পা সরকার এদিন ১৭-২১, ১১-২১ গেমে শ্রীলংকার রেনু চন্দ্রীকার কাছে হেরে যান। মেয়েদের দ্বৈতেও একই দশা। রোজিনা ও দুলালি জুটি ৭-২১, ১০-২১ গেমে হেরে যান শ্রীলংকার উপলি সামস্থিকা ও এসিনিনিমি মাসিখার কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৩ ঘ.