২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও সিটির বিদায়, শেষ ষোলোতে লিওঁ

ইংল্যান্ডের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে। তবে বিস্ময়করভাবে ডায়নামো জাগরেবের জাল সাতবার ক্ষতবিক্ষত করে অলিম্পিক লিওঁ জায়গা করে নিয়েছে নক-আউট পর্বে। অবশ্য এক গোলের তিক্ত স্বাদ নিতে হয়েছে ফ্রান্সের দলটিকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে। তবে বিস্ময়করভাবে ডায়নামো জাগরেবের জাল সাতবার ক্ষতবিক্ষত করে অলিম্পিক লিওঁ জায়গা করে নিয়েছে নক-আউট পর্বে। অবশ্য এক গোলের তিক্ত স্বাদ নিতে হয়েছে ফ্রান্সের দলটিকেও। ১৯৬৮, ১৯৯৯ ও ২০০৮ সালের ইউরোপ চ্যাম্পিয়ন ম্যান ইউ অতিথি হয়ে খেলতে গিয়ে বাসেলের কাছে হার মানে ২-১ গোলে। এর ফলে সি গ্র“প থেকে শেষ ষোলোতে উঠে গেল সুইস চ্যাম্পিয়নরা। গ্র“পের অপর দল বেনফিকাও তাদের সঙ্গে যোগ দিল পরের পর্বে। তবে দলটির নগর প্রতিপক্ষ ম্যান সিটি আক্ষেপ করতেই পারে। কেননা বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও বিদায় নিতে হয় তাদের। আসলে দলটির কপাল পুড়িয়েছে নাপোলি। নক-আউট পর্বে ওঠার জন্য বায়ার্নের বিপক্ষে ম্যান সিটির জয় প্রয়োজন ছিল, খেলায় জিতে তারা তাদের কাজ ঠিকই করেছে। দলটির প্রয়োজন ছিল আরেকটি শর্ত পূরণের-ভিয়ারিয়ালকে যাতে নাপোলি হারাতে না পারে। কিন্তু স্পেনের দলটির বিপক্ষে ২-০ গোলে জেতে ইতালির দলটি। এছাড়া ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে সিএসকেএ মস্কো জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। পরের পর্বে ওঠার জন্য স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু মার্কো স্ট্রেলার ও আলেকজান্ডার ফ্রেই’র দুই অর্ধের দুই গোলের ফলে ১৬ বছরের মধ্যে তৃতীয়বারের মতো গ্র“প পর্ব থেকে বিদায় নিতে হলো গতবারের অপরাজিত ফাইনালিস্টদের। খেলার শেষ দিকে ফিল জোন্সের গোলে ম্যান ইউ জেগে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। দলটির চাপ ঠিকই সামাল দিয়েছে বাসেল। অবশ্য ভাগ্যও সঙ্গে ছিল দলটির। শেষ চারবার ফাইনাল খেললেও ম্যান ইউ এখন সান্ত্বনা খুঁজে নিতে পারে ইউরোপা লিগের খেলার সুযোগ পাওয়ার মধ্য থেকে। খেলা শেষে হতাশার কথা গোপন করেননি ফার্গুসন। তবে নতুন দিনের স্বপ্ন খুঁজে নিতে চান তিনি এই হতাশার মধ্য থেকেই, “এটা ফুটবলেরই অংশ। হতাশার সঙ্গে লড়াই আপনাকে করতেই হবে। আগামী দিনের চালিকা শক্তি খুঁজে নেয়ার জন্য এ ধরনের হতাশা আমরা অনেকবার কাজে লাগিয়েছি।” অন্যদিকে মহাখুশি বাসেল কোচ হেইকো ভোগেল, “এটা অবশ্যই রোমাঞ্চকর। কেননা প্রত্যেকদিন আপনি ম্যানচেস্টার ইউনাটেডকে হারান না।” ইস্টল্যান্ডে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে আগে ম্যান সিটিকে এগিয়ে নেন ডেভিড সিলভা। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ইয়া ইয়া তোরে। কিন্তু স্পেনে নাপোলি জিতে যাওয়ায় প্রিমিয়ার লিগের শিরোপার দিকে নজর দেয়া ছাড়া আর কোনো উপায় নেই রবার্তো মানচিনির খেলোয়াড়দের। তবে ইউরোপা লিগে খেলার সুযোগ তারাও পাচ্ছে তাদের প্রতিবেশী ম্যান ইউ’র মতো। রাতে সবচেয়ে বড় জয় পেয়েছে লিওঁ, জাগরেবের মাঠে। খেলায় নামে ফ্রান্সের দলটি আয়াক্স আমস্টারডামের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকে। শেষ পর্যন্ত ৭-১ গোলে ম্যাচ জিতে নেয় তারা। লিওঁর পক্ষে চার গোল করেন বাফেতিম্বি গোমিস। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিকের রেকর্ডও গড়েন তিনি। আয়াক্সকে গোল ব্যাবধানে পেছনে ফেলে এ নিয়ে টানা নবমবারের মতো পরের পর্বে জায়গা করে নিল ফ্রান্সেল দলটি। রাতের আরেকটি খেলায় রিয়াল মাদ্রিদ আয়াক্সকে হারিয়েছে ৩-০ গোলে। শনিবারের এল ক্লাসিকোকে সামনে রেখে নিয়মিত একাদশের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ হোসে মরিনহো। এছাড়া ত্রাবজনস্পোর ও লিলের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৩ ঘ.