ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। বুধবার ঢাকার পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ একক এবং মহিলা এককের দুটি ম্যাচে জয় পেয়েছে স্বাগতিকরা।
পুরুষ এককে বাংলাদেশের এনামুল হক ২১-১৯, ১৮-২১, ২১-১৪ পয়েন্টে শ্রীলঙ্কার গুরুসিংহেকে হারান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাঙ্গকালাপা ২১-১৩, ২১-১৭ পয়েন্টে বাংলাদেশের মাশরাফিকে হারিয়ে দেন।
মহিলা এককেও একই অবস্থা। বাংলাদেশের শিল্পা সরকার ১৭-২১, ২১-১৪, ২১-১৮ পয়েন্টে রাশিয়ার ইনোজিকভকে হারিয়েছেন। কিন্তু হেরে গেছেন বাংলাদেশের এলিনা সুলতানা। শ্রীলঙ্কার জয়াসিংহের কাছে ২১-১৮, ২১-৯ পয়েন্টে হেরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৩ঘ.
bdnews24