ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার হিসেবে নেইমার দা সিলভা স্যান্তোস জুনিয়রের নাম ঘোষণা করা হয়েছে।
সাও পাওলোয় সোমবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আক্রমণভাগের এই খেলোয়াড়। তখন তিনি ছিলেন টোকিও’র পথে। সেখানে যাচ্ছিলেন ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য।
ইউরোপের বিভিন্ন ক্লাব নিতে চেয়েছিল সেরা স্ট্রাইকারের পুরস্কার জয়ী ১৯ বছর বয়সী নেইমারকে। কিন্তু ব্রাজিলের স্যান্তোস এফসি’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান তিনি ২০১৪ সাল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৭ ঘ.
bdnews24