২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজ নিয়ে ম্যান সিটির জবাবের অপেক্ষায় এসি মিলান

ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজকে দলে নেয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে এসি মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজকে দলে নেয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে এসি মিলান। আর্জেন্টিনার এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে সমঝোতাও হয়েছে বলে জানিয়েছেন ইতালির ক্লাবটির সহ-সভাপতি আদ্রিয়ানো গালিয়ানি। তিনি বলেন, “তেভেজের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তিনি মিলানে আসতে চান। তাই তাকে ধার নেয়ার জন্য ম্যানচেস্টার সিটির কাছে প্রস্তাব পাঠিয়েছি। এখন আমরা জবাবের অপেক্ষায় আছি।” স্থায়ী ‘ট্রান্সফার’কে সামনে রেখে তেভেজকে প্রাথমিকভাবে ধার নেয়ার প্রস্তাব দেয়া হয়। অর্থকড়ি প্রসঙ্গে গালিয়ানি বলেন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তেভেজ পাবেন তিন মিলিয়ন ইউরো। চুক্তি স্থায়ী হয়ে গেলে ২০১৫ সাল পর্যন্ত বছরে পাবেন পাঁচ মিলিয়ন ইউরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৭ ঘ.