ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে খেলা বন্ধ হয়ে যায়।
জহুর আহমেদ স্টেডিয়াম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটো সাংবাদিক সুমন ঘোষ বাবু জানান, “স্টেডিয়াম এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় সন্ধ্যা ৬ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। তিন মিনিট পর বিদ্যুৎ চলে এলেও ফ্লাড লাইট স্বাভাবিক অবস্থায় আসতে আরো ১২ মিনিট সময় নেয়।”
“সব মিলিয়ে সন্ধ্য ৬টা ১৫ মিনিট থেকে সাড়ে ৬টা পর্যন্ত খেলা বন্ধ থাকে,” যোগ করেন তিনি।
সে সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬১ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৭ ঘ.
bdnews24