২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই মুহূর্তে রিয়াল ও বার্সাই ইউরোপ সেরা: ওয়েঙ্গার

এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ডের দল আর্সেনাল। নিজের দলের শিরোপা জেতার ক্ষমতার উপর আস্থা থাকলেও এই মুহূর্তে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকেই শিরোপার বড় দাবিদার বলে মনে করেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ডের দল আর্সেনাল। নিজের দলের শিরোপা জেতার ক্ষমতার উপর আস্থা থাকলেও এই মুহূর্তে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকেই শিরোপার বড় দাবিদার বলে মনে করেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ক্লাবের ওয়েবসাইটে ওয়েঙ্গার বলেন, “এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে সেরা দুইটি দল হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে তাদের পেছনে থাকা অন্য দলগুলোও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার আশা করতে পারে। আমরাও সেই চেষ্টাই করবো।” এই সপ্তাহেই শেষ হবে চ্যাম্পিয়নস লিগের গ্র“প পর্বের খেলা। এখন পর্যন্ত ইংল্যান্ডের একমাত্র দল হিসেবে আর্সেনালেরই শেষ ষোল নিশ্চিত হয়েছে। গ্র“প পর্বে নিজেদের শেষ খেলায় মঙ্গলবার রাতে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে আর্সেনাল। ওয়েঙ্গার বলেন, “এই মুহূর্তে আমরা সেরাদের মধ্যে নেই। তবে আমাদের জন্য বড় সুবিধা হলো আমরা শীর্ষে থেকে গ্র“প পর্ব শেষ করতে যাচ্ছি। এরপর থেকে শিরোপার আসল লড়াই শুরু হবে। যখন শেষ ষোলতে জায়গা করে নেবেন তখন চ্যাম্পিয়নস লিগ আপনার জন্য একদম আলাদা প্রতিযোগিতায় পরিণত হবে। এটা তখন অনেক বেশি উন্মুক্ত। প্রয়োজন প্রতিপক্ষ পাওয়ার বিষয়ে একটু ভাগ্যবান হওয়া এবং দলের সেরা খেলোয়াড়দের দুইটি খেলায় ঠিকঠাক মত পাওয়া।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১১ ঘ.