ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলের ফাইনালে সাতক্ষীরা মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আনসারের।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা পৌনে ৩ টায় শুরু হবে দুই দলের লড়াই।
সাতক্ষীরা প্রথম সেমিফাইনালে ৫-১ গোলে নারায়ণগঞ্জকে হারায়। জাতীয় দলের স্ট্রাইকার সাবিনার হ্যাটট্রিকে সহজ জয় পায় তারা ।
আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৪-১ গোলে যশোর জেলাকে হারিয়েছে। অম্র চিং মারমার জোড়া গোলেই মূলত আনসার জয় তুলে নেয়।
প্রথমবারের মতো আয়োজিত এই লিগে আটটি দল অংশ নেয়। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কিশোরগঞ্জ জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএই/এএনএম/১৭৫৮ ঘ.
bdnews24