ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগে গ্র“প পর্বে নিজেদের শেষ খেলায় মঙ্গলবার বাতে বোরিসভের মুখোমুখি হচ্ছে বার্সেলোন। এরই মধ্যে গ্র“প শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় নিজেদের মাঠে ওই ম্যাচে দলের তারকা খেলায়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা।
এছাড়া ১০ ডিসেম্বর লা লিগার ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদের মাঠ বার্নেব্যুতে যাবে বার্সেলোনা। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ তে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সজীব রাখাও গার্দিওলার উদ্দেশ্য।
বার্সার নিয়মিত একাদশের ছয় জনকে বোরিসভের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে। তবে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, হাভিয়ের মাসচেরানো ও আন্দ্রেস ইনিয়েস্তা যে খেলবেন না তা একরকম নিশ্চিত।
মাসচেরানো বলেন, “আশা করি বাতে বোরিসভের বিপক্ষে দল ভালো খেলবে। অনেক খেলোয়াড়েরই আজীবনের স্বপ্ন থাকে চ্যাম্পিয়নস লিগে খেলা এবং প্রতিপক্ষের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমার দল মাঠে নামবে।”
‘এইচ’ গ্র“পের অন্য ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে ভিক্টোরিয়া প্লজেন। মিলানের নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে। আর প্লজেন যদি ওই ম্যাচে জয় বা নিদেনপক্ষে ড্র করতে পারে তবে গ্র“পের তৃতীয় দল হিসেবে তাদের ইউরোপা লিগ খেলা নিশ্চিত হয়ে যাবে।
এবারের চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে খারাপ অবস্থা ইংল্যান্ডের দলগুলোর। যেখানে গত সাত বছরে এই প্রতিযোগিতার ফাইনালের একটি দল ছিলো ইংল্যান্ডের সেখানে এবার এখন পর্যন্ত মাত্র একটি দলের (আর্সেনাল) নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। এই সপ্তাহেই শেষ হবে গ্র“প পর্বের খেলা!
মঙ্গলবার সুইজারল্যান্ডের বাসেলের বিপক্ষে হার এড়াতে পারলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ইংল্যান্ডের অন্য দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটির (খেলা বুধাবার) সামনে জয়ের বিকল্প নেই।
‘ই’ গ্র“পের দল চেলসি ও ভ্যালেন্সিয়া উভয়ের পয়েন্টই ৮। তাই লন্ডনে মঙ্গলবারের ম্যাচে যে জিতবে সেই চলে যাবে শেষ ষোলতে। এই গ্র“প থেকে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানির বেয়ার লেভারকুসেন। ওই দিন তারা তালিকার সবচেয়ে নিচের দল বেলজিয়ামের জেঙ্কের মুখোমুখি হবে।
মঙ্গলবার অন্যান্য খেলায় মুখোমুখি হবে আর্সেনাল-অলিম্পিয়াকোস, বরুসিয়া ডর্টমুন্ড-অলিম্পিক মার্শেই, পোর্তো-জেনিত ও অ্যাপোয়েল-শাখতার দোনেৎস্ক।
এদের মধ্যে একমাত্র অ্যাপোয়েল শেষ ষোল নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৮ ঘ.
bdnews24