২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা লিগ শিরোপা জিতলো বোকা

দুই ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনার লিগ শিরোপা জিতেছে বোকা জুনিয়রস। রোববার আতলেটিকো বানফিল্ডকে হারায় তারা ৩-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনার লিগ শিরোপা জিতেছে বোকা জুনিয়রস। রোববার আতলেটিকো বানফিল্ডকে হারায় তারা ৩-০ গোলে। খেলার প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বোকা। গোল দু’টি করেন দারিও কভিতানিচ। দলের পক্ষে তৃতীয় গোলটি দেন মাঝমাঠের খেলোয়াড় দারিও রিভেরো, দ্বিতীয়ার্ধের প্রথম দিকে। অ্যাপারতুরা চ্যাম্পিয়নশিপে গত মৌসুম থেকে ২৭ ম্যাচ খেলার পরও অপরাজিত রয়েছে বোকা। আর শেষ ১৭ ম্যাচে গোলের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাদের মাত্র চারবার। দ্বিতীয় দল রেসিং ক্লাব বোকার চেয়ে ১১ পয়েন্ট পেছনে রয়েছে। বোকার পয়েন্ট ১৭ খেলায় ৩৯। ১৯৩১ সালের পর এ নিয়ে ২৪ বার শিরোপা জিতলো দলটি। আর ২০০৮ সালের পর প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৩ ঘ. .