ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার পিছিয়ে পড়েও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। আর স্টক সিটি ১-০ গোলে জিতেছে এভারটনের বিপক্ষে।
উলভারহ্যাম্পটনের মাঠে প্রথমার্ধ কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর পর অতিথি সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন কাইরন রিচার্ডসন।
কিছুক্ষণ পরই দুই গোলে এগিয়ে যেতে পারতো সান্ডারল্যান্ড। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি সেবাস্টিয়ান লারসন। তার শট ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক ওয়েন হেনেসি।
এর পর পরই পাল্টা আক্রমণ চালিয়ে উলভসকে খেলায় ফিরিয়ে আনেন স্টিভেন ফ্লেচার, ৭৩ মিনিটে। আট মিনিট পর জয়সূচক গোলও আসে তার পা থেকে।
গুডিসন পার্কে খেলার ১৫ মিনিটে স্টক সিটির পক্ষে জয়সুচক গোল করেন রবার্ট হুথ।
উলভসের পয়েন্ট ১৪ খেলায় ১৪। সমান খেলায় সান্ডাল্যান্ডের ১১। স্টক সিটির ১৮ ও এভারটনের ১৬।
ম্যানচেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.
bdnews24