২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আশা জিইয়ে রাখলো আর্জেন্টিনা

ডেভিস কাপ টেনিসে ফাইনালের একমাত্র দ্বৈতে স্পেনকে হারিয়ে শিরোপার আশা জিইয়ে রাখলো আর্জেন্টিনা। শনিবারের আর্জেন্টিনার ডেভিড নালবানদিয়ান ও এদুয়োর্দো শোয়াঙ্কো জুটি ৬-৪, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছে স্পেনের ফেলিসিয়ানো লোপেজ ও ফার্নান্দো ভার্দাস্কো জুটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিস কাপ টেনিসে ফাইনালের একমাত্র দ্বৈতে স্পেনকে হারিয়ে শিরোপার আশা জিইয়ে রাখলো আর্জেন্টিনা। শনিবারের আর্জেন্টিনার ডেভিড নালবানদিয়ান ও এদুয়োর্দো শোয়াঙ্কো জুটি ৬-৪, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছে স্পেনের ফেলিসিয়ানো লোপেজ ও ফার্নান্দো ভার্দাস্কো জুটিকে। শুক্রবার প্রথম দুইটি এককে জিতে ২-০ তে এগিয়ে যায় স্পেন। শনিবারের দ্বৈতে জিতে সিরিজের ব্যবধান কমিয়ে ২-১ নিয়ে আসে আর্জিন্টিনা। রোববার রাতে ফিরতি এককের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও হুয়ান মার্তিন দেল পোত্র। ক্লে কোর্টের রাজা নাদাল ডেভিস কাপে টানা ১৬টি ম্যাচে অপরাজিত রয়েছেন। দেল পোত্রর বিপক্ষে এদিনের ম্যাচটি নাদাল জিততে পারলে পঞ্চমবারের মত ডেভিস কাপ শিরোপা ঘরে তুলবে স্পেন। এর আগে ২০০০, ২০০৪, ২০০৮ ও ২০০৯ সালে এই শিরোপা জেতে স্পেন। শনিবারের ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড় নালবানদিয়ান বলেন, “আমরা চমৎকার একটি ম্যাচ খেলেছি। দলের অবস্থাও বেশ ভালো। তাছাড়া সিরিজেও আমরা টিকে আছি।” শুক্রবার দ্বিতীয় এককে পাঁচ ঘন্টার দীর্ঘ লড়াইয়ে ডেভিড ফেরারের কাছে হেরেছিলেন দেল পোত্র। আর্জেন্টিনার অধিনায়ক টিটো ভ্যাজকুয়েজ বলেন, “সে (দেল পোত্র) এখন অনেকটাই ক্লান্ত। তবে আমার বিশ্বাস রোববারের প্রতিদ্বন্দ্বিতার জন্য পোত্র তৈরি। সিরিজ পঞ্চম ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে হলে আমাদের চতুর্থ ম্যাচে জিততেই হবে। আর সেজন্য হারাতে হবে রাফায়েল নাদালকে। যা মোটেও সহজ হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৬৪০ঘ.