২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোলশূন্য। স্ট্রাইকারদের ব্যর্থতায় মূলত কোনো দলই গোলের দেখা পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোলশূন্য। স্ট্রাইকারদের ব্যর্থতায় মূলত কোনো দলই গোলের দেখা পায়নি। শুক্রবারের এ খেলার প্রথমার্ধে পাকিস্তান প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধের শেষদিকে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। চমৎকার কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা হতাশ করেছেন। একই দশা ছিল প্রথমার্ধেও। অবশ্য ম্যাচে তূলনামূলক বেশি সুযোগ পেয়েছে পাকিস্তান। তারা এদিন হাফডজন গোলের সুযোগ হাতছাড়া করে। পাকিস্ত-ানের এই দুর্ভাগ্য বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তা না হলে শুরুতেই হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো সুজনদের। যা সেমিফাইনালে ওঠার ক্ষেত্রেও বড় বাধা হতে পারতো। অবশ্য গ্র“পের আরো দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। ৪ ডিসেম্বর নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা কতটুকু রয়েছে। ৬ ডিসেম্বর গ্র“পের শেষ ম্যাচে শক্তিশালী মালদ্বীপের সঙ্গে মুখোমুখি হবে তারা। এদিন বাংলাদেশ প্রথম সুযোগ পায় প্রথমার্ধের ইনজুরি সময়ে। ডি-বক্সের ভেতরে জটলায় প্রথমে ডিফেন্ডার আরিফুল ইসলাম, পরে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির শট পাকিস্তান অধিনায়ক ও গোলরক্ষক জাফর খান প্রতিহত করেন। তার অসাধারণ দৃঢ়তায় মূলত বাংলাদেশর চমৎকার সুযোগটি নষ্ট হয়ে যায়। নইলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ম্যাচের ৬৭ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় সুযোগ নষ্ট করে। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর শট পাকিস্তান গোলরক্ষক জাফর খান প্রতিহত না করলে গোল হতেও পারতো। সাত মিনিট পর ব্যর্থ হন আতিকুর রহমান মিশু। তার শটও রুখে দেন পাকিস্তান গোলরক্ষক। এমনি করে এদিন বাংলাদেশ অন্তত চারটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়। এর আগে ম্যাচের ২৩ মিনিটে পাকিস্তান ডিফেন্ডার ফয়সাল ইকবাল একেবারে সহজ সুযোগ হাতছাড়া করেন। ডিবক্সের সামনে বাংলাদেশ গোলরক্ষক সাইদুল আলম সোহেলকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১৩টি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার, আর পাকিস্তান ৪ বার। বাকি তিন ম্যাচ ড্র। গত জুনে ঢাকায় বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে এই পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দিল্লিতে অবশ্য সেই উজ্জীবিত বাংলাদেশকে দেখা যায়নি, যাতে সম্ভব হতো জয় নিয়ে ফেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১৮৫২.ঘ