২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশের তালিকায় বার্সা ও মাদ্রিদের প্রাধান্য

এ বছরের ফিফপ্রো বিশ্ব একাদশের তালিকা ছোট করে এনেছে ফিফা। এতে এখন রয়েছে ৫৫ খেলোয়াড়ের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের ফিফপ্রো বিশ্ব একাদশের তালিকা ছোট করে এনেছে ফিফা। এতে এখন রয়েছে ৫৫ খেলোয়াড়ের নাম। এই খেলোয়াড়দের মধ্যে ১১ জন বার্সেলোনার, ১০ জন রিয়াল মাদ্রিদের, ৬ জন ম্যানচেস্টার ইউনাইটেডের ও চেলসির পাঁচজন। ইউরোপের বিভিন্ন দেশের লিগ বিবেচনায় নিলে দেখা যায়, তালিকায় লা লিগার খেলোয়াড় রয়েছেন ২২ জন। এছাড়া ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ১৮ জন, সেরি আ’র নয়জন ও বুন্ডেসলিগার রয়েছেন চারজন (সবাই বায়ার্ন মিউনিখের)। ইউরোপিয়ান লিগের বাইরে থেকে তালিকায় স্থান পেয়েছেন কেবল স্যান্তোসের নেইমার। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৯ জানুয়ারি জুরিখে, ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে। তালিকায় থাকবেন একজন গোলরক্ষক, চারজন ডিভেন্ডার, তিনজন মিডফিল্ডার ও ফরোয়ার্ড তিনজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৯ ঘ.