২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হতে চান মেসি

পরিবার ছাড়া শীর্ষ পর্যায়ের ফুটবলের চাপ সামাল দিতে যে হিমশিম খেতে হচ্ছে, সে কথাও স্বীকার করছেন এই তারকা ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাবা হওয়ার স্বপ্ন দেখছেন লিওনেল মেসি। মেসি বর্তমানে বসবাস করছেন তার বহুদিনের সঙ্গী আন্তোনেয়া রোকুজ্জোর সঙ্গে। এরই মধ্যে ব্যক্তিগত ও দলীয়ভাবে বহু পুরস্কার জিতেছেন মেসি। কিন্তু এখন তিনি স্বীকার করছেন পরিবার ছাড়া শীর্ষ স্তরের ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আর্জেন্টিনার একটি পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী মেসি বলেন, “ফুটবলে আপনাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। এতে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। এ অবস্থায় পরিবারের সমর্থন সব কিছুই সহজ করে তুলতে পারে।” বার্সেলোনার দশ নম্বর খেলোয়াড় মেসি অনেকের চেয়ে অনেক বেশি চুপচাপ ও শান্তিপূর্ণ জীবন-যাপন করেন। তিনি যে মানুষের চোখে মধ্যমণি হয়ে থাকতে চান না, তাও আর কোনো গোপন কথা নয়। ভিডিও গেমসও তিন খুব একটা খেলেন না। “সত্যি কথা হলো আমি খুবই সাধারণ জীবন-যাপন করি,” বলেন মেসি, “বাসায় থাকি চুপচাপ, শান্তভাবে। যখন আমাকে কেনা-কাটা করতে যেতে হয়, কোনো সমস্যা ছাড়াই তা করে ফেলি।” “আমাকে আমার জন্যই অনেক প্রত্যাশা পূরণ করতে হবে,” ঘোষণার সুরে বলেন মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৯ ঘ.