২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র“প চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যশোর

কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে যশোর। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে যশোর। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। বিজীয় দলের পক্ষে ৭৮ মিনিটে বেলি খাতুন পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। দিনের অন্য ম্যাচে ঠাকুরগাঁও ৩-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে। তবে জফুরা খাতুন, মুনমুন ও মনশার লক্ষ্যভেদে পাওয়া জয়েও শেষ চার নিশ্চিত করতে পারেনি তারা। প্রতিযোগিতার সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে যশোরের প্রতিপক্ষ বাংলাদেশ আনসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.