২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানসোকে নেইমারের পরামর্শ

স্যান্তোসের নেইমার গানসোকে তার পথ অনুসরণ করে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবে (স্যান্তোস) থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্যান্তোসের নেইমার গানসোকে তার পথ অনুসরণ করে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবে (স্যান্তোস) থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নেইমার বার্সেলোনা কিংবা রিয়াল মাদিদে চলে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। কিন্তু গত মাসে স্যান্তোসের সঙ্গে নেইমার নতুন করে চুক্তি করলে বন্ধ হয়ে যায় এই গুজবের ডাল-পালা মেলা। নতুন চুক্তিতে নেইমারের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানো হয় বলে বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হয়। ১৯ বছর বয়সী নেইমার ২০১৪ সালের বিশ্বকাপের আগে স্যান্তোস ছেড়ে অন্য কোনোখানে যাবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন। আর এখন গানসোকেও এই কাজ করতে বলছেন। “খেলোয়াড়ী-জীবন নিয়ে তার (গানসো) পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানি না,” বলেন নেইমার, “যদি তিনি স্যান্তোসে থেকে যান তাহলে ভালো হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৬ ঘ.