২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের লক্ষ্য আরেকটি শিরোপা

চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ডেভিস কাপের ফাইনালে খেলতে নামছে স্পেন। শুক্রবার প্রথম এককে রাফায়েল নাদালের প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মোনাকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ডেভিস কাপের ফাইনালে খেলতে নামছে স্পেন। শুক্রবার প্রথম এককে রাফায়েল নাদালের প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মোনাকো। লন্ডনে সদ্য সমাপ্ত এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ার হতাশা নিয়ে ডেভিস কাপে অংশ নিতে যাচ্ছেন নাদাল। ঐ প্রতিযোগিতা শেষে র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় নিজেই জানিয়েছেন, টেনিসের প্রতি তিনি একটু-একটু করে আগ্রহ হারিয়ে ফেলছেন। নাদাল-মোনাকোর উদ্বোধনী এককের পর দ্বিতীয় এককে মুখোমুখি হবেন স্পেনের ডেভিড ফেরার ও আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো। আর্জেন্টিনার ডেভিড নালবানদিয়ানের এটি তৃতীয় ডেভিস কাপ ফাইনাল। তিনি অবশ্য এককে অংশ নেবেন না। শনিবারের দ্বৈতে এদুয়ার্দো শোয়াঙ্কের সঙ্গে জুটি বেঁধে ফেলিসিয়ানো লোপেজ ও ফার্নান্দো ভার্দাস্কোর মুখোমুখি হবেন তিনি। ফিরতি একক দুটো হবে রোববার। ২০০৮ সালে আর্জেন্টিনাকে হারিয়েই ডেভিস কাপের শিরোপা ঘরে তুলেছিলো স্পেন। সেবার অবশ্য নাদাল খেলেননি। ২০০০ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের পর আরো ছয়টি ফাইনাল খেলে স্পেন। এর মধ্যে ২০০৪, ২০০৮ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০২ঘ.