২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানচিনির প্রশংসা করলেন নাহিয়ান

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার সিটি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলে কোচ রোবার্তো মানচিনির প্রশংসা করেছেন ক্লাবের মালিক আল নাহিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার সিটি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলে কোচ রোবার্তো মানচিনির প্রশংসা করেছেন ক্লাবের মালিক আল নাহিয়ান। প্রিমিয়ার লিগের শিরোপাই ম্যান সিটির মূল লক্ষ্য। শেখ মনসুর বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান দুবাইয়ের একটি ক্রীড়া দৈনিকে বলেন, ক্লাবের মূল লক্ষ্য নাগালের বাইরে চলে যায়নি। বরং আছে ধরা-ছোঁয়ার মধ্যে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার বিষয়টি সূতোয় ঝুলছে। “আমরা অবশ্যই প্রিমিয়ার লিগের শিরোপার কথা ভুলে যাইনি,” যোগ করেন তিনি। বর্তমানে তার দল ৩৫ পয়েন্ট নিয়ে আছে প্রিমিয়ার লিগের শীর্ষে। দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি। এর আগে মঙ্গলবার আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠে ম্যান সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৩ ঘ.