ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় এক ঘন্টা দশজনকে নিয়ে খেলতে হয়েছে পাওক থিসালোনিকিকে। তারপর টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে বুধবার ইউরোপা লিগের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
আর ইংল্যান্ডের দলটির নক-আউট পর্বের ভাগ্য ঝুলছে সূতোয়।
খেলার প্রথম ১৪ মিনিটের মধ্যে গোল করেন পাওকের দিমিত্রিস সালপিঙ্গিদিস ও স্তেফানোস আথানাসিয়াদিস।
৩৭ মিনিটে ইচ্ছা করে হাত দিয়ে বল ঠেকানোয় পাওকের কন্সতান্তিনোস স্তাফাইলিদিসকে মাঠ থেকে বের করে দেন রেফারি। সেই সঙ্গে নির্দেশ দেন পেনাল্টির। এই সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্যবধান কমিয়ে আনেন টটেনহ্যামের লুকা মর্দিচ।
এছাড়া গ্র“প পর্বে এক ম্যাচ হাতে রেখেই নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে আরো পাঁচটি দল-আতলেটিকো মাদ্রিদ, মেটালিস্ট খারকিভ, বার্গা, স্টান্ডার্ড লিয়েগে ও হ্যানোভার।
সেলটিককে ১-০ গোলে হারায় সাবেক চ্যাম্পিয়ন আতলেটিকো মাদ্রিদ। অস্ট্রিয়া ভিয়েনার সঙ্গে গোলশূন্য ড্র করে মেটালিস্ট খারকিভ। বার্গা ১-০ গোলে জেতে বার্মিংহামের বিপক্ষে। লিয়েগে ২-০ গোলে হারায় হ্যানোভারকে।
তারপরও হ্যানোভার উঠে যায় পরের পর্বে। কেননা বি গ্র“পের অপর দুই দল ভরস্কলা পোলতাভা ও এফ সি কোপেনহেগেনের খেলা শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৩ ঘ.
bdnews24