২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে বিদায় করে ক্রিস্টাল প্যালেস সেমিতে

কারলিং কাপ (লিগ কাপ) থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। বুধবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নেয় দ্বিতীয় স্তরের দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারলিং কাপ (লিগ কাপ) থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। বুধবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নেয় দ্বিতীয় স্তরের দলটি। ১৯৮৯ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে এটা ক্রিস্টাল প্যালেসের প্রথম জয়। মাঝমাঠের খেলোয়াড় ড্যারেন অ্যাম্ব্রোস খেলার ৬৫ মিনিটে ৩৫ মিটার দূর থেকে গোল করে এগিয়ে নেন ক্রিস্টাল প্যালেসকে। চার মিনিট পর ফেডরিকো মাশেদা পেনাল্টি থেকে গোল শোধ করে খেলায় ফিরিয়ে আনেন ম্যান ইউকে। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের আট মিনিটে অ্যাম্ব্রোসের ফ্রি-কিক মাথা দিয়ে জালে জড়িয়ে জয়সূচক গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় গ্লেন মারে। ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবশ্য দুর্বল দল মাঠে নামিয়েছিলেন। সপ্তাহান্তে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে যে দলটিকে খেলিয়েছিলেন, মাঠে নামান সেই দলের কেবল একজন খেলোয়াড়, ‘ফুলব্যাক’ ফ্যাবিও দা সিলভাকে। কিন্তু ৩৭ মিনিটে তাকেও তুলে নেন। তার বদলে খেলতে নামান ইজেকিল ফ্রায়েরসকে। সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেস মোকাবেলা করবে কার্ডিফকে। অন্য সেমিফাইনালে লিভারপুল খেলবে ম্যানচেস্টার সিটির সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১২ ঘ. সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১২ ঘ.