ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে সাতক্ষীরা জেলা। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে গ্র“প পর্বের শেষ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে বাংলাদেশ আনসারের সঙ্গে। আনসার গ্র“প রানার্স আপ হয়ে শেষ চারে ওঠে।
লিগে দু’দলই দুটো জয় পেয়েছে এবং এক ম্যাচে ড্র করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে সাতক্ষীরা জেলা গ্র“প চ্যাম্পিয়ন হয়।
ম্যাচের ১৪ মিনিটে জান্নাতুল ফেরদৌসের গোলে সাতক্ষীরা জেলা এগিয়ে যায়। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল তারা।
৪৯ মিনিটে মাইনু মারমার গোলে ম্যাচে সমতা আনে আনসার। ৭৬ মিনিটে তিথি রানী সরকারের গোলে আনসার এগিয়ে যায় (২-১)।
তবে এই ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি আনসার। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সুরাইয়া খাতুনের গোলে হার এড়ায় সাতক্ষীরা।
দিনের অন্য ম্যাচে ভাবনার হ্যাটট্রিকে গাইবান্ধা ৬-০ গোলে খুলনা জেলাকে হারিয়েছে। এছাড়া বেবি দুটি ও মিতু একটি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০৬ ঘ.
bdnews24