২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে দল গোছালো শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে দল গুছিয়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাক-ঢোল পিটিয়ে, ১২টি ঘোড়ার গাড়ি করে এসে খেলোয়াড়দের নিবন্ধন করিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে দল গুছিয়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাক-ঢোল পিটিয়ে, ১২টি ঘোড়ার গাড়ি করে এসে খেলোয়াড়দের নিবন্ধন করিয়েছে তারা। বুধবার ১৭ জনকে দলভুক্ত করে শেখ রাসেল। এদের মধ্যে জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য এবং জাহেদ পারভেজ চৌধুরী, ইয়ামিন মুন্না ও ইমন বাবুকে মুক্তিযোদ্ধা থেকে নিয়ে এসেছে তারা। এছাড়া মোহামেডানের স্ট্রাইকার আনোয়ার হোসেন এবং ব্রাদার্স ইউনিয়নের মিডফিল্ডার ফয়সাল মাহমুদও যোগ দিয়েছেন শেখ রাসেলে। শেখ রাসেল অবশ্য এখনো কোনো বিদেশী খেলোয়াড়কে নিবন্ধন করায়নি। তবে তিন জনের তাদের দলে যোগ দেয়া প্রায় নিশ্চিত। তারা হলেন নাইজেরিয়ার বুকোলা ওলালেকান ও প্রিন্স কবির এবং মরক্কোর আব্বাস ইউরুসা। দু-একদিনের মধ্যে মরক্কো থেকে মরো মোহাম্মদেরও আসার কথা। প্রিন্স এবারই প্রথম ঢাকায় খেলতে এসেছেন। তিনি এর আগে ইন্দোনেশিয়ার লিগ খেলেছিলেন। মরো গত মৌসুমে শেখ রাসেলে খেলেন, আর বুকোলা এসেছেন মুক্তিযোদ্ধা থেকে। শেখ রাসেলের নতুন কোচ মারুফুল হক শিরোপা জয়ের ব্যাপারে আশবাদী। তিনি বলেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করবো। আশা করি সফল হবো।” শেখ রাসেলে যোগ দেয়া ১৭ ফুটবলার হলেন বিপ্ল¬ব ভট্টাচার্য্য, আল আমিন, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, উত্তম কুমার, প্রদীপ বড়–য়া, হাসান মুরাদ, মশিউল কবির, মাহফুজুর রহমান, ইয়ামিন মুন্না, জাহেদ পারভেজ, মিজবাবুল হক মানিক, ফয়সাল মাহমুদ, ইমরুল হাসান, ইমন বাবু, আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইউসুফ। বুধবার ফরাশগঞ্জ ২৪ জনকে নিবন্ধন করিয়েছে। তারা হলেন সুলতান আহমেদ, মোহাম্মদ সানি, শামসুল ইসলাম, মামুন মিয়া, রাশেদুল আলম, শওকত রাসেল, জহিরুল ইসলাম, জমির উদ্দিন, কাওসার আহমেদ, সাইদুল হক, সুমন দে, মলয় বর্মণ, জুয়েল রানা, আরেফিন রুবেল, সাব্বির হোসেন, সাজেদুল ইসলাম, এম আরাফাত, ফয়সাল আহমেদ, মোহাম্মদ রিপন, আকবর হোসেন, আমিনুর রহমান, পাশবন মোল্ল¬া, আতিকুল ইসলাম ও ডেভিস মারিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এমএইচ/এএআর/২০১৯ঘ.