২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ছাড়ছেন দ্রগবা

এ মৌসুম শেষে চেলসি ছেড়ে যাচ্ছেন আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদও ফুরিয়ে হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুম শেষে চেলসি ছেড়ে যাচ্ছেন আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদও ফুরিয়ে হয়ে যাবে। দ্রগবার প্রতিনিধি থিয়েরনো সেইদি বলেন, “দ্রগবার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে চেলসি। কিন্তু তা আমাদের পছন্দ মতো হয়নি।” “আমরা জানি আমরা কি চাই, কোথায় যেতে চাই এবং কি ধরনের প্রস্তাব আমাদের দেয়া হয়েছে,” সাংবাদিকদের বলেন তিনি। যে দল বেশি অর্থ দেবে, সেই দলেই দ্রগবা যাবেন বলে উল্লেখ করে সেইদি বলেন, লস এঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দিতে পারেন দ্রগবা। তার নিজের ভাষায়, “এলএ গ্যালাক্সিতে তার যোগ দেয়ার সম্ভাবনা আছে। রাশিয়ার আনঝি মাখাশকালার সঙ্গে দ্রগবার যোগাযোগ হয়েছে। তবে তারা আমাকে কিংবা দ্রগবাকে কোনো প্রস্তাব দেয়নি।” “সেরি আ’র দল এসি মিলানও পেতে চায় ৩৩ বছর বয়সী দ্রগবাকে। প্রথমে ধারে, পরে নিজের সম্পত্তিতে পরিণত করতে চায়। কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি। তাদের প্রস্তাবে আমরা আগ্রহী নই,” এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এই বয়সে দ্রগবার প্রমাণ করার কিছুই নেই। তাকে যে দল বেশি অর্থ দেবে, সেই দলেই যাবেন তিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫২ ঘ.