২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের জরিমানা

টুইটারে রেফারিকে টিটকারি মারায় ছয় হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে স্যান্তোসের নেইমারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টুইটারে রেফারিকে টিটকারি মারায় ছয় হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে স্যান্তোসের নেইমারকে। ২০১০ সালে ভিটোরিয়ার সঙ্গে স্যান্তোসের খেলা পরিচালনকারী কর্মকর্তাদের কাজে মোটেও সন্তুষ্ট হতে পারেননি ১৯ বছর বয়সী নেইমার। টুইটারে নেইমার লেখেন, “রেফারিরা সব সময় আমাদের ক্ষতি করছেন।” এখানেই যদি থেমে থাকতেন তাহলে তার পকেট থেকে হয়তো ছয় হাজার ইউরো বেরিয়ে যেতো না। কিন্তু থামেন তো না-ই, উল্টো লিখে বসেন রীতিমতো আপত্তিকর কথা, “চোর।” ওই খেলায় কোপা লিবার্তাদরেস বিজয়ীদের বিপক্ষে পেনাল্টির দেন ৩৭ বছর বয়সী রেফারি সান্দ্রো মেইরা রিচ্চি। নেইমারের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল নন, নেইমারের এক বন্ধু এই কাজ করেন। কিন্তু বিচারক তা মেনে নিতে পারেননি। “কে টিটকারি মেরেছেন, দায়িত্বটা আসলে তার নয়,” যুক্তি দেন রিচির আইনজীবী গুইলিয়ানো বোজ্জানো, “টিটকারি মারা হয়েছে নেইমারের ঠিকানা (একাউন্ট) থেকে। তাই দায়িত্ব তাকেই নিতে হবে। এরই মধ্যে বোজ্জানো অভাস দিয়েছেন যে ক্ষতিপূরণের অর্থ দাতব্য সংস্থাকে দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৫ ঘ.