২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট-ব্যবধান কমালো বার্সা

গোল খাওয়ার তিক্ত স্বাদ রায়ো ভালেকানোকে ভালোভাবেই পাইয়ে দিয়েছে বার্সেলোনা। দলটিকে ৪-০ গোলে হারায় লা লিগা চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল খাওয়ার তিক্ত স্বাদ রায়ো ভালেকানোকে ভালোভাবেই পাইয়ে দিয়েছে বার্সেলোনা। দলটিকে ৪-০ গোলে হারায় লা লিগা চ্যাম্পিয়নরা। অগাস্টের ২৯ তারিখে বার্সেলোনার উদ্বোধনী খেলার পর থেকে গোল পাচ্ছিলেন না আলেক্সিজ সানচেজ। কিন্তু মঙ্গলবার ফুটবল বিধাতা তার দিকে তাকিয়েছেন হাসি মুখে। গোল করেন তিনি দুটো, খেলার ২৯ ও ৪১ মিনিটে। দাভিদ ভিয়া ৪৩ মিনিটে গোল ব্যবধান নিয়ে যান ৩-০ তে। রায়োর কফিনে শেষ পেরেক ঠোকেন লিওনেল মেসি ৪৯ মিনিটে। এ মৌসুমে পঞ্চাশ খেলায় এটি মেসির ২৬তম গোল। আর লিগে ১৬ গোল করে ছুঁয়ে ফেলেন তিনি রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এই জয়ের ফলে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে কমিয়ে আনলো বার্সা। ১৪ খেলায় বার্সার পয়েন্ট ৩১। মাদ্রিদের ৩৪। এছাড়া একটি ম্যাচ কম খেলেছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৯ ঘ.