২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লিং কাপের সেমিফাইনালে লিভারপুল, ম্যান সিটি, কার্ডিফ

প্রিয় বন্ধু গ্যারি স্পিডের মৃত্যুর ধাক্কা সামলে উঠে ক্রেগ বেলামি মঙ্গলবার অতি সহজ গোলের দুটো সুযোগ করে দেন সতীর্থ ম্যাক্সি রদ্রিগুয়েজ ও মার্টিন কেলিকে। তাদের এই দুই গোলের উপর ভর করে চেলসিকে ২-০ ব্যবধানে হারিয়ে কার্লিং কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 05:16 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিয় বন্ধু গ্যারি স্পিডের মৃত্যুর ধাক্কা সামলে উঠে ক্রেগ বেলামি মঙ্গলবার অতি সহজ গোলের দুটো সুযোগ করে দেন সতীর্থ ম্যাক্সি রদ্রিগুয়েজ ও মার্টিন কেলিকে। তাদের এই দুই গোলের উপর ভর করে চেলসিকে ২-০ ব্যবধানে হারিয়ে কার্লিং কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। আর্সেনালকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটিও। বদলি হিসেবে খেলতে নেমে জয়সূচক গোলটি করেন সার্জিও অ্যাগুয়েরো, খেলার ৮৩ মিনিটে। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো আর্সেনালকে বিদায় নিতে হলো কোয়ার্টার ফাইনাল থেকে। পুলিশের এক কর্মকর্তা জানান, ওয়েলস ম্যানেজার স্পিড আত্মহত্যা করেন তার গ্যারেজের ছাদের সঙ্গে ঝুলে। স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর আগে চেলসি ও লিভারপুল, উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা স্পিডের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সে সময় বেলামির চোখে জল টলটল করছিল। কিন্তু মাঠে নেমে সামলে নেন তিনি তার আবেগ। পুরো নজর দেন ফুটবলের ওপর। রদ্রিগুয়েজকে বল বানিয়ে দেন ৫৮ মিনিটে ও কেলিকে ৬৩ মিনিটে। সপ্তাহান্তে প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতে যে স্বস্তি ফিরে এসেছিল চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের মনে, তা উধাও হয়ে গেল এই হারের ফলে। এদিকে সাবেক দল আর্সেনালের বিপক্ষে সামির নাসরির বর্তমান দল ম্যান সিটি জিতলেও দর্শকদের টিটকারি ও ধিক্কার হজম করতে হয় তাকে। যখনই নাসরির পায়ে বল গেছে তখনই দর্শকরা চিৎকার করে ওঠেন, ‘শুধু টাকার জন্য দলত্যাগী’ বলে। দ্বিতীয় স্তরের দল কার্ডিফও জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকবার্ন রোভার্সকে হারায় তারা ২-০ গোলে। গোল দুটোর একটি করেন কেনি মিলার ১৯ মিনিটে। অপরটি আসে ৫০ মিনিটে এন্টনি জেরার্ডের পা থেকে। বুধবারের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেস অতিথি হয়ে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাটেডের মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৯ ঘ.