ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে এই মৌসুমে দারুণ খেলতে থাকা রিয়াল মাদ্রিদ। ফলে অনেকেই মনে করছেন এবারের লা লিগ শিরোপা রিয়ালের ঘরেই যাচ্ছে। যদি ক্রিস্টিয়ানো রোনালদো মনে করে এখনো কিছুই ঠিক হয়নি।
রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় বলেন, “এখনো অনেকটা পথ যেতে হবে। আমরা কেউই ভাবছি না যে এরই মধ্যে আমরা লা লিগ শিরোপা জিতে ফেলেছি। যদিও আমরা সব কিছু জিততে চাই।”
শনিবার লিগের সর্বশেষ ম্যাচে গেটাফের কাছে ১-০ তে হেরে যায় বার্সেলোনা। লিগ শীর্ষ দল রিয়ালের চেয়ে আগেই ৩ পয়েন্টে পিছিয়ে ছিলো দ্বিতীয় স্থানে থাকা বার্সা। ওই হারের ফলে ব্যবধান দাঁড়ায় ছয়ে। পেপ গার্দিওলা বার্সার দায়িত্ব নেয়ার পর আর কোনো মৌসুমে এত বড় ব্যবধানে এগিয়ে থাকেনি রিয়াল মাদ্রিদ।
মৌসুমের প্রথম ‘এল ক্ল্যাসিকো’ তে ১০ ডিসেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। খেলাটি হবে রিয়ালের মাঠ ‘বার্নেব্যু’ তে। সারা বিশ্বের ফুটবল ভক্তরা তাকিয়ে আছে ওই ম্যাচের দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫৬ ঘ.
bdnews24