২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে নারায়ণগঞ্জ ও যশোর

কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলের সেমিফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ ও যশোর জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলের সেমিফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ ও যশোর জেলা। মঙ্গলবার কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঠাকুরগাঁও জেলাকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ইতি, সুখী ও শান্তা। ঠাকুরগাঁওয়ের একমাত্র গোলটি মুনমুনের। নারায়ণগঞ্জের এটি টানা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে তারা ৭-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়েছিলো। যশোরও টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার তারা ৩-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে। যশোরের পক্ষে শারমিন আক্তার দুটো ও খালেদা খাতুন একটি গোল করেন। যশোর এর আগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩২ঘ.