ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডোকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাধের মুখোমুখি হতে হয়েছে চেলসি অধিনায়ক জন টেরিকে। তিনি ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলেরও নেতৃত্ব দেন।
যদিও ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার তার প্রতি আনা অভিযোগ জোরালো ভাবে অস্বীকার করেছেন। টেরি বলেন, “এটা বিচ্ছিন্ন একটি ঘটনা। যা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।”
গত মাসে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একটি ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্স ১-০ গোলে হারায় চেলসিকে।
পরে ইন্টারনেটে ওই ম্যাচের একটি ভিডিও-চিত্র প্রচার করা হয়। যা দেখে কেউ কেউ দাবি করেন, ফার্ডিনান্ডোকে লক্ষ্য করে টেরি বর্ণবাদী মন্তব্য করেছেন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, “২৫ নভেম্বর টেরিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে গ্রেপ্তার করা হয়নি। ২৩ অক্টোবর রোববার তার বিরুদ্ধে আনা সা¤প্রদায়িক মন্তব্য করার অভিযোগের তদন্তের প্রয়োজনে এটা করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৮ ঘ.
bdnews24