২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর গুছিয়ে নিলো চার ক্লাব

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। তার ঠিক আগের দিন মঙ্গলবার ঘর গুছিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস এবং ফেনী সকার ক্লাব। তাই একদিনেই ৮৫ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। তার ঠিক আগের দিন মঙ্গলবার ঘর গুছিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস এবং ফেনী সকার ক্লাব। তাই একদিনেই ৮৫ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ২১ জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে। তাদের মধ্যে উলে-¬খযোগ্য হলেন জাতীয় দলের দুই তরুণ স্ট্রাইকার আব্দুল মালেক ও শাহ আলমগীর অনিক। ব্রাদার্সের ২১ খেলোয়াড় হলেন উত্তম বড়–য়া, রঘু দাস, লিটন, তারা, নাহিদ, রাশেদ, মুরাদ, সৈকত, শিপন, সোহেল (১), কবির, মালেক, তায়েম, অনিক, সোহেল (২), তরু, জামাল, দিদার, তৌহিদ, আসিফ ও নাদিম। এই দল নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমউদ্দিন। তিনি বলেন, “আমাদের দলে তরুণ খেলোয়াড়ের আধিক্য। তেমন তারকা খেলোয়াড় নেই। তারপরও এদের নিয়ে ভালো কিছু করা সম্ভব।” আরামবাগ ২০ জনের নিবন্ধন করিয়েছে। তারা হলেন বিপ¬¬ব (১), মাসুদ, দীন মোহাম্মদ, কাসেম, শফিকুর, রেজাউল, মুশফিক, জাহিদ, খলিল, পারভেজ, মামুন, মোস্তাফিজ, প্রশান্ত, শাহিদুর, বিপ¬¬ব (২), রতন, মোসাদ্দেক, আমিনুর, বিশ্বজিৎ ও জাকির। রহমতগঞ্জ এমএফএসের ১৯ খেলোয়াড় হলেন শাকিল (১), সুজন, রাসেল, শিমুল, আশরাফ, জাহাঙ্গীর, মাসুম, শাকিল (২), মিঠু, রনি (১), রিন্টু, মুরাদ, জাহিদ, রনি (২), বিপ¬¬ব, মিলন, পাপ্পু, শেখর ও বিপুল। ফেনী সকার ক্লাব ২৫ খেলোয়াড়কে দলভুক্ত করেছে। তাদের মধ্যে গিনির মোস্তফা কাবা এবং জাতীয় দলের মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদ আছেন। ফেনীর পক্ষে নিবন্ধিত ২৫ জন হলেন তাবিথ আউয়াল, মুন্না, লিটন, মোস্তফা কাবা, রুকু, শওকত, ইয়াসিন, শাহেদ, নয়ন, ইকবাল, বুলবুল, আলাউদ্দিন, মওদুদ, কামাল, দিদার, শাহিন, রিন্টু, পিন্টু, রাজীব, পলাশ, শাহরান, উজ্জ্বল, আরিফুল, আশরাফুল ও জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৫ঘ.