২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার ও সাতক্ষীরার বিশাল জয়

কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে সোমবার বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ আনসার ও সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা ১১-০ গোলে গাইবান্ধাকে এবং আনসার ৯-০ গোলে হারিয়েছে খুলনা জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে সোমবার বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ আনসার ও সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা ১১-০ গোলে গাইবান্ধাকে এবং আনসার ৯-০ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাবিনার আট গোলেই মূলত বড় জয় তুলে নেয় সাতক্ষীরা। এছাড়া মুক্তা, রিক্তা ও সুরাইয়া একটি করে গোল করেন। এদিকে আানসারের মাইনু মারমা, সুইনু প্র“ মারমা, তিথি রানী ও ফারহানা ২টি করে গোল করেন। অপর গোলটি করেন জাহানারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫০ ঘ.