ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেইনজের কাছে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার ৩-২ গোলে হার মানে তারা ছোট এই দলটির কাছে।
আন্দ্রেস ইভানশিৎজের গোলে খেলার ১১ মিনিটে এগিয়ে যায় মেইনজ। বায়ার্নের দানিয়েল ভ্যান বাইটেন সমতা ফেরান ৫৬ মিনিটে। ৬৬ মিনিটে আবারো এগিয়ে যায় মেইনজ মার্কো কালিগুইরির গোলে। নাইকো বাংগার্ট ব্যবধান বাড়ান ৭৪ মিনিটে। বাইটেন একটি গোল শোধ করেন ৭৯ মিনিটে।
মৌসুমের শুরুতে বায়ার্নের খেলা দেখে মনে হচ্ছিল দলটিকে থামানো সম্ভব নয়। সব ধরনের প্রতিযোগিতায় জেতে টানা দশ ম্যাচে। অথচ শেষ দুই খেলায় মৌসুম শুরুর ছন্দের ধারে কাছেও ছিল তারা। ফলে হার মানতে হলো পুঁচকে মেইনজের কাছেও।
সপ্তাহান্তের শুরুতে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বায়ার্ন। আর সপ্তাহান্তের শেষে ১৪ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে নেমে গেলো তৃতীয় স্থানে। শীর্ষ দল বরুসিয়া ডটমুন্ডের পয়েন্ট ২৯। ২৬ পয়েন্ট নিয়ে ওয়ের্ডার ব্রেমেন আছে চার নম্বরে।
এর আগে খেলায় ব্রেমেন ২-০ গোলে জেতে স্টুটগার্টের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৫ ঘ.
bdnews24