২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের গোলের শতক, মিলানের সহজ জয়

দুই গোল করে সেরি আয় শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন জ্লাতন ইব্রাহিমোভিচ। তার এই জোড়া গোলের ওপর ভর করে রোববার এসি মিলান ৪-০ গোলে নাকাল করে শিভোকে। সেই সঙ্গে নিঃশ্বাস ফেলছে তারা শীর্ষ দল জুভেন্টাসের ঘাড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোল করে সেরি আয় শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন জ্লাতন ইব্রাহিমোভিচ। তার এই জোড়া গোলের ওপর ভর করে রোববার এসি মিলান ৪-০ গোলে নাকাল করে শিভোকে। সেই সঙ্গে নিঃশ্বাস ফেলছে তারা শীর্ষ দল জুভেন্টাসের ঘাড়ে। সান সিরোয় প্রথমার্ধে দু’দলই যেন আক্রমণত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল। ফলে জমে ওঠে খেলা আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত অবশ্য কুলিয়ে উঠতে পারেনি শিভো। অতিরিক্ত আক্রমণ চালাতে গিয়ে বেসামাল হয়ে পড়ে তাদের রক্ষণভাগ। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই মিলান আদায় করে নেয় গোল চারটি। দলের পক্ষে বাকি গোল দ’ুটো করেন থিয়াগো সিলভা ও আলেকজান্দ্রে পাতো। মিলান মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে জুভেন্টাসের চেয়ে। ১২ খেলায় মিলানের পয়েন্ট ২৪। তবে এক ম্যাচ কম খেলেছে জুভেন্টাস। এর আগে লুক কাস্তাইনসের শেষ মিনিটের গোলে দশজনের সিয়েনাকে ১-০ ব্যবধানে হারায় ইন্টার মিলান। সেই সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ জিতে ‘রেলিগেশন’ অঞ্চল থেকে আরেকটু নিরাপদ দূরে চলে গেল দলটি। এছাড়া পালের্মো ২-০ গোলে ফিওরেন্টিনাকে ও সেসনা ২-০ গোলে জেনোয়াকে হারায়। আর কালিয়ারি ১-১ গোলে ড্র করে বোলোনার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৩ ঘ.