২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী অতীত ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

একদিনের মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে সোনালী অতীত ক্লাব। দেশের আটটি জেলার সোনালী অতীত ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে সোনালী অতীত ক্লাব। দেশের আটটি জেলার সোনালী অতীত ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত আটটি দল ১২টি ম্যাচে অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচের সময়সীমা ৪০ মিনিট। ‘এ’ গ্র“পের চারটি দল হলো খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাজশাহী। ‘বি’ গ্র“পে রয়েছে বরিশাল, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঢাকা। এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে ওয়ালটন, ডেসটিনি গ্র“প ও এটিএন বাংলা। এটিএন বাংলা ফাইনাল খেলাটি সরাসরি স¤প্রচার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪২ঘ.