২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের বিশাল জয়

সুরাইয়া আক্তার ইতির হ্যাটট্রিকের সুবাদে রোববার কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে বিশাল জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৭-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুরাইয়া আক্তার ইতির হ্যাটট্রিকের সুবাদে রোববার কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে বিশাল জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৭-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইতির গোলে এগিয়ে যায় বিজয়ী দল। ৭ ও ৮৮ মিনিটে আরো দুটো গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইতি। একটি করে গোল করেন সুখী, ডালিয়া, আঁখি ও বীথি। সোমবার দুটো ম্যাচ হবে। এই দুই ম্যাচে মুখোমুখি হবে সাতক্ষীরা ও গাইবান্ধা জেলা এবং বাংলাদেশ আনসার ও খুলনা জেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৩ঘ.