ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমার্ধে গোল করে জুভেন্টাসকে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে ফিরিয়ে এনেছেন সিমোন পেপ। চোখ জুড়ানো খেলায় লাৎসিওকে হারায় তারা ১-০ গোলে।
আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করে নাপোলি উঠে এসেছে সপ্তম স্থানে। পয়েন্ট হারাতেই বসেছিল নাপোলি। অন্তিম মুহূর্তে গোল করে দলকে এক পয়েন্ট পাইয়ে দেন এডিনসন কাভানি। খেলার ৬৪ মিনিটে লিগে দশম গোল করে আটলান্টাকে এগিয়ে নিয়েছিলেন জার্মান ডেনিস।
নাপোলির পয়েন্ট ১১ খেলায় ১৬। এক খেলা বেশি খেলার পরও ১৪ পয়েন্ট আটলান্টার।
দিনের অন্যান্য খেলায় লিসের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে কাতানিয়া। আর লিগে দ্বিতীয়বারের মতো জয়ের মুখ দেখেছে নোভারা। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারায় তারা পার্মাকে।
কাতানিয়ার পয়েন্ট ১২ খেলায় ১৭।
স্তাদিও অলিম্পিকোয় জুভেন্টাসের পক্ষে পেপ জয়সূচক গোলটি করেন খেলার ৩৪ মিনিটে। বেশিরভাগ প্রতিপক্ষ দলের চেয়ে এক খেলা কম খেললেও দলটি উদিনেসের চেয়ে এগিয়ে আছে এক পয়েন্ট। আর লাৎসিও চেয়ে তিন।
জুভেন্টাসের পয়েন্ট ১১ খেলায় ২৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৭ ঘ.
bdnews24