২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও আনসারের বিশাল জয়

মহিলা সুপার লিগ ফুটবলে শনিবার বিশাল ব্যবধানে জিতেছে সাতক্ষীরা ও বাংলাদেশ আনসার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাতক্ষীরা ১৭-০ গোলে খুলনাকে এবং আনসার ১১-০ গোলে গাইবান্ধাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা সুপার লিগ ফুটবলে শনিবার বিশাল ব্যবধানে জিতেছে সাতক্ষীরা ও বাংলাদেশ আনসার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাতক্ষীরা ১৭-০ গোলে খুলনাকে এবং আনসার ১১-০ গোলে গাইবান্ধাকে হারিয়েছে। সাতক্ষীরার পক্ষে হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন, জান্নাতুল ফেরদাউস ও সুরাইয়া খাতুন। এর মধ্যে সাবিনা একাই করেন ৮ গোল। জান্নাতুল ৪টি, সুরাইয়া ৩টি এবং অন্য দুই গোল করেন মিরনা। হ্যাটট্রিক করেছেন আনসারে আম্র চিং মারমা এবং সুইনু প্র“ মারমাও। দুজনেই তিনটি করে গোল করেন। এছাড়া রওশন আরা করেন দুই গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৫ঘ.