২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা সুপার লিগ ফুটবল শুরু

শুক্রবার থেকে শুরু হয়েছে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে যশোর জেলা ২-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে শুরু হয়েছে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে যশোর জেলা ২-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে। ১৩ মিনিটের সময় শরিফা খাতুনের গোলে এগিয়ে যায় যশোর। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন শিউলি খাতুন। এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো বাংলাদেশ আনসার, সাতক্ষীরা, খুলনা, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জ জেলা। ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। ৩ ও ৫ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৭ ডিসেম্বর। লিগের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। স্পন্সর কেএফসির পরিচালক আক্কু চৌধুরী এবং কো-স্পন্সর ওয়ালটনের সহকারী পরিচালক ইকবাল বিন আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৩ঘ.