২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে খেলতে চান দজেপারভ

এখনো ইউরোপের কোনো দলে খেলার আশা ছেড়ে দেননি উজবেকিস্তানের সার্ভার দজেপারভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনো ইউরোপের কোনো দলে খেলার আশা ছেড়ে দেননি উজবেকিস্তানের সার্ভার দজেপারভ। দ্বিতীয়বারের মতো এশিয়ার বর্ষসেরা ফুটবলার হওয়ার পর তিনি তার এই ইচ্ছার কথা বলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাঝমাঠের ২৯ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, “ইউরোপের শক্তিশালী কোনো দলে খেলার ইচ্ছা আমার এখনো রয়ে গেছে।” দজেপারভ প্রথম বর্ষসেরা খেলোয়াড় হন ২০০৮ সালে। এর আগে কেবল জাপানি ফুটবলার হিদেতোশি নাকাতা দুবার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন, ১৯৯৭ ও ১৯৯৮ সালে। এফসি সিউলকে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার লিগ শিরোপা জেতাতে সহায়তা করার পর তিনি যোগ দেন রিয়াদের আল শাবাব ক্লাবে। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় প্রত্যেকটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে এই পুরস্কার জেতা। দ্বিতীয়বার এই পুরস্কার জেতায় প্রথমবারের চেয়ে আমার বেশি ভালো লাগছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০১ ঘ.