২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের বাংলাদেশ দল চূড়ান্ত

দিল্লি¬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বুধবার ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি¬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বুধবার ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৪ সদস্যের প্রাথমিক দল থেকেই মূলত এই দলটি চূড়ান্ত করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার তপু বর্মণ, মিডফিল্ডার শাকিল আহমেদ, আলমগীর কবির রানা ও স্ট্রাইকার ওয়াহিদ আহমেদ। অভিজ্ঞ মিডফিল্ডার শাকিল আহমেদ ফিটনেসের ঘাটতির কারণে দলে জায়গা পাননি বলে জানিয়েছেন দলের কোচ নিকোলা ইলিয়েভস্কি। এ সম্পর্কে ইলিয়েভস্কি বলেন, “মালয়েশিয়ায় অনুশীলন ম্যাচে ৩৫ মিনিট খেলার পরই শাকিলকে তুলে নিতে বাধ্য হয়েছি। কারণ অন্যদের সঙ্গে সে তাল মেলাতে পারছিল না। ফিটনেসের ঘাটতির কারণেই তার ওই অবস্থা হয়। এটাই তার দলে জায়গা না পাওয়ার মূল কারণ।” “তাছাড়া আমার মনে হচ্ছে শকিলের জায়গায় অনূর্ধ্ব -১৯ দলের খেলোয়াড় অনিক অরো বেশি ভালো করবে,” যোগ করেন এই মেসিডোনীয়ান কোচ। আর ডিফেন্ডার তপু বর্মণ ও স্ট্রাইকার ওয়াহিদ আহমেদ অনূর্ধ্ব -১৯ দলের খেলোয়াড়। পারফরম্যান্সের কারণেই দলে জায়গা হয়নি তাদের। একই কারণে জায়গা হয়নি আলমগীর কবির রানারও। এদিকে জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন তরুণ খেলোয়াড় শাহেদুল আলম, শাহ আলমগীর অনিক ও আব্দুল মালেক। বিশেষ করে অনিক ও মালেকের পারফরম্যান্সে কোচ খুবই সন্তুষ্ট। এ ব্যাপারে তিনি বলেন, “অনিক খুবই পরিশ্রমী খেলোয়াড়। সে নিজেই শুধু ভালো খেলে তা নয়, অন্যদেরকেও খেলতে সহায়তা করে। আর মালেক সম্ভাবনাময় স্ট্রাইকার।” ২৫ নভেম্বর ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। কলকাতায় তারা দুটি অনুশীলন ম্যাচ খেলবে। ২৬ নভেম্বর আই লিগের দ্বিতীয় স্তরের দল সাউদার্ন সমিতি এবং ২৮ নভেম্বর মূল স্তরের দল ইন্ডিয়ান অ্যারোসের মুখোমুখি হবে তারা। ২-১১ ডিসেম্বর ভারতের দিল্লি¬তে অনুষ্ঠিত হবে নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২০ জনের দল: মামুন খান, বিপ্ল¬ব ভট্টাচার্য্য, শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ সুজন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু (ডিফেন্ডার), প্রাণতোষ কুমার দাস, মেজবুল হক মানিক, ইমন আহমেদ বাবু, শাহেদুল আলম, মামুনুল ইসলাম, আব্দুল বাতেন কোমল (মিডফিল্ডার), তৌহিদুল আলম, শাহ আলমগীর অনিক, জাহিদ হাসান এমিলি, মিথুন চৌধুরী, আব্দুল মালেক (স্ট্রাইকার)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৫৫ ঘ.