২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিমিয়ার লিগ জিততে পারে সাত দলের একটি’

সাতটি দলের যে কোনো একটি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে বলে মনে করছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে দলগুলোর নাম তিনি বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 09:25 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতটি দলের যে কোনো একটি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে বলে মনে করছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে দলগুলোর নাম তিনি বলেননি। প্রিমিয়ার লিগে শুরুটা এবার খুবই খারাপ হয়েছিল গানার্সদের। কিন্তু এখন চমৎকার খেলছে ওয়েঙ্গারের দল। পাঁচ খেলায় জিতে শিরোপার দৌড়ে ফিরে এসেছে বেশ ভালোভাবেই। কিন্তু শিরোপা জয়ের ব্যাপারে ওয়েঙ্গারের কাছে জানতে চাইলে অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি বলেন, শিরোপার দৌড়ে একটি নয়, বেশ কয়েকটি দল রয়েছে। “অংকের হিসেবে বলা যায়, সাতটি দলের যে কোনো একটি শিরোপা জিততে পারে। এই দলগুলোর কোনোটিকে বাদ দিতে পারেন না আপনি,” যোগ করেন তিনি। গানার্সরা বুধবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। জিতলে এক খেলা হাতে রেখেই উঠে যাবে নক-আউট পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৬ ঘ.