২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন মারে

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন র‌্যাঙ্কিং’র তিন নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 08:07 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন র‌্যাঙ্কিং’র তিন নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। গত সপ্তাহে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান তিনি। মারে বলেন, “আমি কেন খেলে যাওয়া যাবো, তার কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত বুঝতে পেরেছি যে খেলে যেতে থাকলে তা আমার জন্য ভালো ফল বয়ে আনবে না। কেননা ডেভিড ফেরারের বিপক্ষে খেলা আমি মোটেও উপভোগ করতে পারিনি।” “এই চোট পাওয়ায় আমার অস্ত্রোপচারের দরকার পড়বে না। তবে খেলে যেতে থাকলে চোটের অবস্থা আরো খারাপ হতে পারে,” যোগ করেন মারে। তিনি মূলত মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলার প্রস্তুতির দিকে নজর দিতে চান বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪২ ঘ.