২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নক-আউট পর্বে বায়ার্ন, ইন্টার ও বেনফিকা

বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে। কিন্তু সূতোয় ঝুলছে ম্যানচেস্টারের দুই ক্লাবের ভাগ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:23 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে। কিন্তু সূতোয় ঝুলছে ম্যানচেস্টারের দুই ক্লাবের ভাগ্য। ফ্রাঙ্ক রিবেরির দুই গোলের সুবাদে বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। সেই সঙ্গে এক পর্বের খেলা বাকি থাকতেই নিশ্চিত ফেললো এ গ্র“পের শীর্ষ স্থান। দলটির পয়েন্ট পাঁচ খেলায় ১৩। বি গ্র“পে সিএসকেএ মস্কোর বিপক্ষে ২-০ গোলে লিল জেতায় ত্রাবজনস্পোরের বিপক্ষে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় ২০১০ সালের চ্যাম্পিয়ন ইন্টারের নক-আউট পর্ব। তুরস্কের ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করার পরও ইতালিয়রাও গ্র“পের শীর্ষ স্থান নিশ্চিত করেছে। পাঁচ খেলায় দলটির পয়েন্ট ১০। তিনবারের শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে সি গ্র“পের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বেনফিকা। তবে নক-আউট পর্বে জায়গা করে নেয়ার জন্য ম্যানচেস্টার ইউনাটেডের কমপক্ষে এক পয়েন্ট প্রয়োজন। দলটির শেষ খেলা বাসেলের সঙ্গে। পাঁচ খেলায় বেনফিকার পয়েন্ট ৯। ম্যান ইউ’র পয়েন্ট ৯ হলেও সমান খেলায় এক পয়েন্ট পিছিয়ে আছে বাসেল। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির অবস্থা একেবারে খারাপ চ্যাম্পিয়ন্স লিগে। নাপোলির কাছে দলটি হার মানে ২-১ গোলে। গোল দুটো দেন নাপোলির উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় এডিনসন কাভানি। এই জয়ের ফলে এ গ্র“প থেকে ম্যান সিটিকে টপকে এক পয়েন্ট এগিয়ে গেল নাপোলি। এখন দ্বিতীয় স্থান নিশ্চিত করার জন্য এরই মধ্যে বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া ভিয়ারিয়ালের বিপক্ষে জিততে হবে দলটিকে। পাঁচ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৭। আর বায়ার্নের ১৩। ডি গ্র“প থেকে আগেই নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া রিয়াল মাদিদ ৬-২ গোলে নাকাল করে ছেড়েছে ডায়নামো জাগরেবকে। আর লিওঁ সঙ্গে গোলশূন্য ড্র করায় আয়াক্স আমস্টারডামের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেল অনেকটা। পাঁচ খেলায় রিয়ালের পয়েন্ট ১৫। আয়াক্সের ৮ ও লিওঁর ৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৮ ঘ.