ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে মৌসুমের শেষ প্রতিযোগিতা এটিপি ওয়ার্ল্ড ট্যুরের গ্র“প পর্বে নিজেদের প্রথম খেলায় জিতেছেন নোভাক জোকোভিচ ও ডেভিড ফেরের।
সোমবারের খেলায় প্রথম সেটে পিছিয়ে পড়েও র্যাঙ্কিং সেরা জোকোভিচ ৩-৬, ৬-৩, ৭-৬ গেমে হারান র্যাঙ্কিংয়ের সাত নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রে টমাস বার্দাইচকে।
ইউএস ওপেনের পর থেকেই কাঁধের চোটে কারণে ছন্দে নেই জোকোভিচ। এদিন প্রথম সেট ৩-৬ এ হেরেই বসেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-৩ এ জিতে নেন। যদিও আসল লড়াইটা হয় তৃতীয় সেটে। এক পর্যায়ে ৬-৫ এ এগিয়ে ছিলেন বার্দাইচ। আর একটি মাত্র পয়েন্ট পেলেই ম্যাচ জিতে যেতেন তিনি। কিন্তু তার ফোরহ্যান্ড শট আটকে যায় জালে।
পরে টাইব্রেকারে ৭-৬(৩) এ ওই সেটটি জিতে এবছর নিজের জয়-পরাজয়ের ব্যবধান ৭০-৪ এ নিয়ে যান জোকোভিচ।
তার আগের ম্যাচেই অবশ্য অঘটনের শিকার হন র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। নিজের দর্শকদের সামনে র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় ডেভিড ফেরের কাছে ৬-৪, ৭-৫ সেটে হেরে যান তিনি। যদিও দুজনের সর্বশেষ চার ম্যাচে জিতেছিলেন মারেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৪৮ ঘ.
bdnews24